সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরিয়ে দিতে গত সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েল। তাদের লক্ষ্য ছিল লিটানি নদীর দক্ষিণ থেকে লেবাননের সীমান্ত পর্যন্ত ৫০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়া। তবে সামরিক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার জানিয়েছেন, ইসরায়েলি সেনারা এই লক্ষ্যের কাছাকাছিও পৌঁছাতে পারেনি। আলজাজিরাকে তিনি বলেছেন, “সীমান্তের কাছের খিয়াম শহরে সুবিধা করতে ব্যর্থ ইসরায়েলি বাহিনী পশ্চিম দিক থেকে প্রবেশের চেষ্টা করছে, তবে হিজবুল্লাহর প্রতিরোধের মুখে তাদের অগ্রগতি ব্যাহত হচ্ছে।”

0 মন্তব্যসমূহ